এদিনের সভায় হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ যাদব বলেন, মোদী সরকার দেশের মানুষের সর্বনাশ করে দিয়েছে। করোনা মোকাবিলায় কেন্দ্রীয়ভাবে কোনো পরিকল্পনাই নেই।
অর্জুন সিং সম্পর্কে বলতে গিয়ে দিলীপ বাবু বলেন আমাদের এলাকার সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছেন তা বোঝার মত জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা অর্জুন সিং এর আছে কিনা টা তাঁর জানান নেই, আর অর্জুন সিং যে নিজের এলাকায় মানুষ থেকে বিচ্ছিন্ন, তার গুন্ডাগিরির জন্যে মানুষ আর তার সাথে নেই।
স্থানীয় বিধায়ক আব্দুল মান্নান সম্পর্কে বলতে গিয়ে দিলীপ বাবু বলেন গত পাঁচ বছরে মাত্র একদিন রাস্তায় নেমে ছবি তুলে বাড়ি চলে যাওয়া বিধায়ক, আর তিনি শেওড়াফুলি বাজার নিয়ে একটা চিঠি করা ছাড়া এই বিধানসভা এলাকার মানুষের জন্য কিছু করেছেন কিনা তা জানা নেই। আর অর্জুন সিং শেওড়াফুলিতে এসে আব্দুল মান্নানের মুখের কথাগুলিই এখানে বলেছেন, যার অর্থ গঙ্গার এপার-ওপার তাদের মধ্যে কোনও বন্ধুত্ব হয়েছে তা সহজেই বোঝা যাচ্ছে। আর এই কারণেই বিজেপী অনড় মান্নানসাহেবদের দল আজ এ টিম আর বি টিম।

