Site icon Sambad Pratikhan

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যুব তৃণমূলে রদবদল

Advertisements

প্রবীর বোস: তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক স্তরে ব্যাপক রদবদলের সঙ্গে সঙ্গে যুব তৃণমূল কংগ্রেসের সংগঠনেও করা হল ব্যাপক রদবদল। সারা ভারত যুব তৃণমূলের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গের সকল জেলায় পরিবর্তণ ঘটান হয়েছে যুব’র নেতৃত্বে। ব্যাতিক্রম নয় হুগলি জেলও। এই জেলাতে যুব তৃণমূলের সভাপতি হিসাবে নির্বাচিত করা হয়েছে যথাক্রমে সুমনা সরকার ও অরিন্দম গুঁইকে। সুমনা সরকার নির্বাচিত হয়েছেন হুগলি লোকসভার নতুন যুব তৃণমূল কংগ্রেস সভাপতি হিসাবে এবং অরিন্দম গুঁইকে নির্বাচিত করা হয়েছে এই জেলারই অন্যতম লোকসভা শ্রীরামপুরের যুব তৃণমূল কংগ্রেস সভাপতি হিসাবে।

Exit mobile version