Site icon Sambad Pratikhan

এবিএল গেটে বিশ্বনাথ পারিয়াল মহাশয়ের নেতৃত্বে সভা

Advertisements

অভিজিত্‍ দাস, পশ্চিম বর্ধমান: আজ এবিএল গেটে তৃণমূল ট্রেড ইউনিয়নের নবনির্বাচিত প্রেসিডেন্ট বিধায়ক বিশ্বনাথ পারিয়াল মহাশয়ের নেতৃত্বে এক সভা অনুষ্ঠিত হয়ে গেল ১৭ জুলাই ২০২০। ২১ জুলাইকে সামনে রেখে পণ্য মূল্য বৃদ্ধি ও রেল বেসরকারি করণের বিরুদ্ধে এই সভায় এবিএল ট্রেড ইউনিয়নের প্রাক্তন জেনারেল সেক্রেটারি অশোক জানাকে অপসারণ করা হয়, এবং এব্যাপারে বিধায়ক বিশ্বনাথ পারিয়াল  বলেন সিন্ডিকেট প্রথা ভেঙ্গে নতুন কমিটি গঠন ও নির্বাচন। বিশ্বনাথ পারিয়াল  কারখানা ম্যানেজমেন্টকে হুঁশিয়ারি দিয়ে বলেন শ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে মিথ্যা ছেলে খেলা না করে ন্যায্য পেমেন্ট দিতে হবে। সভায় উপস্থিত ছিলেন বোরো চেয়ারম্যান চন্দ্রশেখর ব্যানার্জি, কাউন্সিলর শিপুল সাহা, দিপেন মাঝি, ধর্মেন্দ্র  যাদব, অঙ্কিতা চৌধুরী, সুভাষ মজুমদার ও অন্যান্য নেতৃবৃন্দ।

Exit mobile version