Site icon Sambad Pratikhan

কয়লার জাহাজের সাথে নৌকার সংঘর্ষে আহত ২

Advertisements

প্রবীর বোস, হুগলি:  চুঁচুড়া চকবাজার চাঁদনীঘাটে জাহাজের সাথে নৌকার সংঘর্ষ।বুধবার স্থানীয় দুই জেলে গঙ্গায় জাল ফেলতে গিয়েছিলেন, সেই মুহূর্তে কয়লা বোঝাই একটি জাহাজ ত্রিবেণীর দিকে যাচ্ছিলো। ওই জাহাজ ধাক্কা মারে জেলেদের নৌকায়। গুরুতর আহত হয় নৌকায় থাকা দুই জেলে। আহত জেলেদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা করানো হয়।এই ঘটনায় পুলিশের কাছে অভিযোগ জানিয়েছে জেলেরা।স্থানীয় কাউন্সিলর জেলেদের জন্য ক্ষতিপূরণের দাবি জানিয়েছে।

Exit mobile version