Site icon Sambad Pratikhan

করোনা যুদ্ধের প্রথম সারির সৈনিকদের সম্বর্ধনা

Advertisements

সৌমাভ মণ্ডল, বসিরহাট :  সারা পৃথিবী জুড়ে ভয়ঙ্কর মহামারির আকার ধারণ করেছে কোভিড ১৯ করোনা ভাইরাস। এই যুদ্ধে যে সৈনিকরা একদম সামনের থেকে লড়াই করছেন সেই চিকিৎসক ও নার্সদের পাশে দাঁড়ালেন বসিরহাট মহকুমার হাড়োয়া ব্লকের তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি নুরুল ইসলাম। কলকাতা সহ রাজ‍্যের বিভিন্ন প্রান্ত থেকে যেসব চিকিৎসক ও নার্সরা সুন্দরবন তথা হাড়োয়ার বিস্তীর্ণ এলাকায় করোনা যুদ্ধে সামিল হয়েছেন; সেই রকম প্রথম সারির ৫০ জন যোদ্ধাকে হাড়োয়া গ্রামীণ হাসপাতাল প্রাঙ্গণে একত্রিত করে সামাজিক দুরত্ব বজায় রেখে পিপিই কিট, মাস্ক, স‍্যানিটাইজার, পেন, ফুল ও মিষ্টি দিয়ে সংবর্ধিত করছেন নুরুল ইসলাম। যেভাবে রাজ্য, দেশ তথা পৃথিবী জুড়ে লাফিয়ে লাফিয়ে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে।

সেখানে ডাক্তার ও নার্সরাও আক্রান্ত হচ্ছে চিকিৎসা করতে গিয়ে। তাই তাদের জীবন সংগ্রামের লড়াইয়ে উদ্বুদ্ধ করতে আরও বেশি দায়িত্ববান হওয়ার সংকল্প নিলেন হাড়োয়া ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি নুরুল ইসলামরা। তাদের এই কাজকে কুর্ণিশ জানাচ্ছেন আপামর হাড়োয়াবাসী।

Exit mobile version