Site icon Sambad Pratikhan

আবার বিজেপিতে ভাঙ্গন উত্তরপাড়ায়

Advertisements

নিজস্ব সংবাদদাতা, হুগলি: আজ বাংলার রূপকার শ্রী বিধান চন্দ্র রায়ের জন্মবার্ষিকীতে উওরপাড়া বিধানসভা এলাকায় উওরপাড়া  শহর বিজেপি থেকে বহু নেতা-কর্মী, সমর্থক  মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি ও আদর্শে অনুপ্রাণিত হয়ে উত্তরপাড়া মাখলা বিড়লা মোড়ে এক অনুষ্ঠানে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন হুগলী জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্রী দিলীপ যাদব। এছাড়া এদিন উত্তরপাড়া তৃণমূল যুব কংগ্রেসের ডাকে পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধি এর প্রতিবাদে এক বিক্ষোভ কর্মসূচীর আয়োজন করা হয়।  দিলীপ যাদব ছাড়াও উপস্থিত ছিলেন ইন্দ্রজিৎ ঘোষ, সন্দীপ দাস, দীপক কুন্ডু, মৌসুমী বিশ্বাস, পৌলমী রায় চ্যাটার্জী সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Exit mobile version