Site icon Sambad Pratikhan

পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রাজ‍্য সড়ক অবরোধ করলো বাম-কংগ্রেস

Advertisements

সৌমাভ মণ্ডল, বসিরহাট :  বসিরহাট মহকুমার টাকি রোডের (রাজ‍্য সড়ক ২) চৌমাথায় রাস্তার উপর বসে অভিনব প্রতিবাদ বাম কংগ্রেসের। পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি, আম্ফানের ক্ষতিপূরণ নিয়ে স্বজনপোষণের অভিযোগে রাজ‍্য সড়ক ২ অবরোধ করলো বাম-কংগ্রেস। এদিন দুপুরে জাতীয় কংগ্রেসের সদস্য অমিত মজুমদার ও  বসিরহাটের সিপিএম নেতা প্রতাপ নাথ যে যার দলের শতাধিক মহিলা কর্মী সহ অবরোধ শুরু করেন। তাদের দাবি অবিলম্বে পেট্রোল ডিজেলের দাম কমাতে হবে। অবিলম্বে আম্ফানকে জাতীয় বিপর্যয় ঘোষণা করতে হবে। এর প্রতিবাদেই দলীয় পতাকা নিয়ে বাম ও কংগ্রেস প্রায় এক ঘণ্টা রাস্তা অবরোধ করে। ঘটনাস্থলে বসিরহাট থানার পুলিশ গিয়ে অবরোধ তুলে দেয়। এই অবরোধের জেরে তীব্র যানজটের সৃষ্টি হয়।

Exit mobile version