Site icon Sambad Pratikhan

রাজ্য পূর্ত দপ্তরের অর্থানুকুল্যে নবনির্মিত রাস্তার উদ্বোধন

Advertisements

অমিত চক্রবর্তী, হুগলি: পশ্চিমবঙ্গ সরকারের পূর্ত দপ্তরের অর্থানুকুল্যে ২৪ কোটি ৫৭ লাখ টাকা ব্যয়ে নতুন ভাবে নির্মিত হুগলি জেলার শ্রীরামপুরের নওগাঁ মোড় থেকে বড়া হয়ে চন্ডীতলা পর্যন্ত রাস্তাটি সম্পুর্ন নতুন করে তৈরি করে বড়া পর্যন্ত যান চলাচলের জন্য উদ্বোধন করলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। নতুন রূপে সেজে ওঠা এই রাস্তাটিকে জনগণের জন্য উন্মুক্ত করেতে এসে কল্যাণ বাবু জানান, বহুদিন এই এলাকার মানুষ এই রাস্তায় নানা অসুবিধার সম্মুক্ষিন হয়েছিলেন, আমরা আমাদের কথা রাখতে পেরেছি, বহু বাধা-বিপত্তি অতিক্রম করে আজ এই রাস্তা সকলের জন্য চালু করা সম্ভব হল। প্রসঙ্গত উল্লেক্ষ্য, বিগত কয়েক বছর ধরেই এই রাস্তাটির হাল এতটাই খারাপ ছিল যে বেশ কয়েকটি দুর্ঘটনাও ঘটে যায় এই রাস্তায়।

এদিন রাস্তার উদ্বোধনে উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায়, বৈদবাটী পৌরসভার প্রাক্তন পুরপ্রধান ও বর্তমান প্রশাসক অরিন্দম গুইন সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

Exit mobile version