সাংবাদিক সজল দেব জানান কল্যানপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে টি.এস.আরের ১২ নং ব্যাটেলিয়ানের জওয়ান অপু দাসের বিরিদ্ধে নানা অসামাজিক কাজের অভিযোগের সত্যতা যাচাই করতেইতিনি টি.এস.আর ক্যাম্পে গিয়ে টি.এস.আর অধিকারিকদের সঙ্গে কথা বলেন। সজল বাবু আরও জানান বুধবার রাতে নিজের কাজ সেরে বাড়ি ফেরার পথে ওই জওয়ান অপু দাস কল্যানপুর বাজারে তাকে আটকে তাঁর ওপর আঘাত হানে। এই ঘটনা প্রত্যক্ষ করে পথচলতি মানুষজন সজল দেব কে তড়িঘড়ি নিয়ে যায় কল্যাণপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। পরে এ বিষয়ে মদমত্ত টি.এস.আর জত্তয়ান অপু দাসের নাম ধাম দিয়ে কল্যাণপুর থানায় ৩৪১, ৩২৫, ৫০৬ ও ৩৭৯ ধারায় মামলা দায়ের করে সজল দেব। মামলা নম্বর ৪৩/২০২০। শেষ খবর পাওয়া পর্যন্ত মদমত্ত অবস্থায় থাকা টি.এস.আর জত্তয়ান অপু দাসকে কল্যাণপুর থানার পুলিশ আটক করেছে।
এভাবে বাজারের উপর সাংবাদিক নিগ্রহের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই ঘটনার নিন্দা করে অবিলম্বে সুবিচার ও অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানান তেলিয়ামুড়া মহকুমা প্রেস ক্লাবের সভাপতি পবন পোদ্দার সহ সকল সাংবাদিকরা।
