Site icon Sambad Pratikhan

বাংলাদেশে পাচারের মুহূর্তে প্রচুর ট্যাবলেট ও ইঞ্জেকশন উদ্ধার, গ্রেপ্তার ১

Advertisements

সৌমাভ মণ্ডল বসিরহাট: বসিরহাট মহকুমার বসিরহাট থানার ভারত-বাংলাদেশ সীমান্তের ঘোজাডাঙ্গায় মোটর সাইকেলে এক পাচারকারী কয়েক হাজার ওষুধের ট্যাবলেট সহ ইঞ্জেকশন পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। ঘোজাডাঙা সীমান্তের চেকপোষ্টে আসলে সন্দেহ সীমান্তরক্ষী বাহিনীর। ১৫৩নম্বর ব্যাটালিয়নের সীমান্তরক্ষী বাহিনী  তার মোটরসাইকেলের সিট কভারের ভেতর থেকে কয়েক হাজার ট্যাবলেট ও ইঞ্জেকশন উদ্ধার করে। যার বাজার মূল্য ৬ লক্ষ টাকা। ঐ ব‍্যক্তি কোন নথিপত্র দেখাতে পারেনি। গাড়িটিকে বাজেয়াপ্ত করা হয়েছে। পাচারকারীকে গ্রেফতার করে বসিরহাট থানার হাতে তুলে দেওয়া হয়েছে। এই নিয়ে গত সাত দিনে  বিএসএফ তিনবার পাচার রুখল। বাজেয়াপ্ত সামগ্রী গুলি ঘোজাডাঙ্গা শুল্ক দপ্তরে হাতে তুলে দেওয়া হয়েছে। এগুলি বাংলাদেশে তিন গুণ দামে বিক্রি হয়। ধৃত পাচারকারীকে সোমবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে।

Exit mobile version