Site icon Sambad Pratikhan

ব্যক্তিগত উদ্যোগে সেনা জোয়ানদের পরিবারকে আর্থিক সাহায্য

Advertisements

প্রবীর বোস, হুগলি:  রবিবার সন্ধ্যায় চন্দননগর শহরের গোন্দলপাড়ার কদমতলার বাসিন্দা তথা প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও সমাজসেবী চন্দন বর্মণ দুই নিহত সেনা জোয়ানের পরিবারেরবর্গের কাছে দশ হাজার টাকা পাঠালেন। এই নিহত জোয়ান বীরভূমের  রাজেশ ওড়াঙের পরিবারের সদস্য বোন শকুন্তলা ওড়াং ও অপর নিহত জোয়ান আলিপুরদুয়ারের বিপুল রায়ের তার পরিবারের সদস্যদের কাছে অর্থ সাহায্য পৌছায় পেটিএম এর মাধ্যমে। এই বিষয়ে চন্দননগর গোন্দলপাড়ার বাসিন্দা ও ব্যবসায়ী তথা সমাজসেবী চন্দন বর্মণ জানান, সব জায়গায় আপনারা দেখেছেন মোমবাতি জ্বালিয়ে নিহত জওয়ানদের শ্রদ্ধা অর্পণ করা হয়েছে। কিন্তু আজ আমরা এলাকার মানুষদের নিয়ে প্রদীপ জ্বেলে ২০  জন শহিদ জওয়ানদের শ্রদ্ধা অর্পণ এর পাশাপাশি দুই জওয়ানদের পরিবারের সদস্যদের ১০০০০ টাকা পেটিএম এর মাধ্যমে পৌছে দিলাম।

Exit mobile version