Site icon Sambad Pratikhan

সুন্দরবনের আদিবাসীদের হাতে ত্রাণ সামগ্রী পৌছে দিল বিজেপির যুব মোর্চার কর্মীরা

Advertisements

সৌমাভ মণ্ডল, বসিরহাট, উত্তর ২৪ পরগণা:  লকডাউন চলাকালীন গরিব তথা অসহায় আদিবাসী সম্প্রদায়ের কথা চিন্তা করে বসিরহাট মহকুমার সুন্দরবনের বিজেপির হিঙ্গলগঞ্জ মন্ডল যুবমোর্চা কিছু নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দিল। বিশিষ্ট সমাজসেবী শিক্ষক তপন বিশ্বাস, সুকুমার মন্ডল এবং অন্যান্য ব্যাক্তিদের সহযোগিতায় মঙ্গলবার থেকে হিঙ্গলগঞ্জ মন্ডলের আদিবাসী এলাকায় নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তাদের কাছে তুলে দিল ভারতীয় জনতা যুব মোর্চা হিঙ্গলগঞ্জ মন্ডলের কর্মীরা। বিশিষ্ট ব্যাক্তিবর্গ সৌমেন নায়ক, তপন বিশ্বাস, দেবাংশু মন্ডল, সন্ধ্যা মন্ডল, পবিত্র মন্ডল, পবিত্র মন্ডল(১১৫ ন: বুথ ), নবকুমার মন্ডল, তপন মন্ডল, পিন্টু মাইতি, রবি মন্ডল ও বিজেপির যুব কর্মীদের উপস্থিতিতে হিঙ্গলগঞ্জ মন্ডলের দুলদুলি অঞ্চলের কিছু আদিবাসী এলাকায় চাল, আলু খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হলো। আগামী দিনেও তাদের এই প্রচেষ্টা চলবে বলে জানিয়েছে উদ্যোক্তারা।

Exit mobile version