Site icon Sambad Pratikhan

নজির সৃষ্টি করল কানাইপুর গ্রাম পঞ্চায়েত

Advertisements

অনিমেষ মল্লিক, হুগলি: নোভেল করোনা ভাইরাসের আতঙ্কে এখন গোটা রাজ্যে সহ দেশ, হাসপাতালে যেতে ভয় পাচ্ছেন অনেকেই এর কারণে হুগলী কোন্নগর কানাইপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় করোনা থাবা বসায় কিছু দিন আগেই। পরে তারা সুস্থ হয়ে বাড়িও ফিরে আসেন, কিন্তু আতঙ্ক গ্রাস করে ফেলে এলাকার মানুষজনকে, যেভাবে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে তাতে আতঙ্কিত হয়ে পড়ছেন অনেকেই। অনেকেই চাইছেন পরীক্ষা করে নিজেকে ও নিজের পরিবারকে সুরক্ষিত রাখতে, কিন্তু পরীক্ষা করাতে গেলে যেতে হবে বড়ো হাসপাতালে, ইচ্ছা বা প্রয়োজন থাকলেও মানুষ নারাজ তাতে।

পঞ্চায়েত প্রধানের কাছে মানুষ জানালে কানাইপুর গ্রাম পঞ্চায়েত প্রধান আচ্ছেলাল যাদব জেলা স্বাস্থ্য দপ্তরের সঙ্গে কথা বলে কানাইপুর গ্রাম পঞ্চায়েতেই পরীক্ষা করানোর ব্যবস্থা করেন। হাতের কাছেই পরীক্ষা করানোর সুযোগ পেয়ে খুশি গ্রামবাসীরা।

Exit mobile version