Site icon Sambad Pratikhan

বিজেপির প্রতীকী বিক্ষোভকে নিষ্ক্রিয় করল জেলা পুলিশ

Advertisements

সৌমাভ মণ্ডল, বসিরহাট, উত্তর ২৪ পরগণা: পরিযায়ী শ্রমিকদের দ্রুত রাজ্যে ফেরাতে হবে, পাশাপাশি তাদের স্বাস্থ্য ও খাদ্য সুরক্ষা করতে হবে এবং তীর্থযাত্রীদেরও অবিলম্বে ঘরে ফেরাতে হবে। সোমবার এইরকম একাধিক দাবি নিয়ে বসিরহাট মহকুমার বসিরহাট, হাসনাবাদ, স্বরূপনগর, হিঙ্গলগঞ্জ, মিনাখাঁ সহ বিভিন্ন ব্লকে ও পৌর অঞ্চল গুলিতে বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার পক্ষ থেকে প্রতীকী বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করা হয়। আর সেই বিক্ষোভকে নিষ্ক্রিয় করতে বিজেপির মণ্ডল সভাপতি ও নেতা কর্মীদের গ্রেফতার করে পুলিশ। মিনাখাঁ বিজেপি কর্মীরা বাসন্তী হাইওয়ে সংলগ্ন মিনাখাঁ বিডিও অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করলে মিনাখাঁ থানার পুলিশ বিজেপির মিনাখাঁ মন্ডলের সভাপতি সমর মন্ডল সহ তিন বিজেপি কর্মীকে গ্রেপ্তার করে। পাশাপাশি বসিরহাটের মহকুমা শাসকের দপ্তরের সামনে ইটিণ্ডা রোডে প্রতীকী অবস্থান বিক্ষোভ করলে বসিরহাট থানার পুলিশ গৌরাঙ্গ পাল ও শান্তনু চক্রবর্তী সহ সাত বিজেপি কর্মীকে গ্রেফতার করে।

Exit mobile version