Site icon Sambad Pratikhan

ভরা কোটালে ডকঘাট ভেঙে ইঁটভাটা সহ বিস্তীর্ণ এলাকা প্লাবিত

Advertisements

সৌমাভ মণ্ডল, বসিরহাট, উত্তর ২৪ পরগণা:  বসিরহাট মহকুমার সুন্দরবনের সন্দেশখালি ১নং ব্লকের মেটেখালি এলাকার ঘটনা। বৃহস্পতিবার দুপুর দুটো নাগাদ বৈশাখী পূর্ণিমার ভরা কোটালের জেরে বেতনী নদীর জলস্তর বেড়ে গিয়ে নদী বাঁধের ডকঘাট ভেঙে গিয়ে নোনা জল ঢুকতে শুরু করে নদীর পাড় সংলগ্ন বেশ কয়েকটি ইঁটভাটায়। পাশাপাশি মেটেখালির বাগদী পাড়ায় বেশ কয়েকটি গ্রামের চাষের জমিতে নোনা জল ঢুকে ফসলের ক্ষতি হয়েছে। জল ঢোকার ফলে কয়েকটি কাঁচা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। পুরো ঘটনা স্থানীয় জনপ্রতিনিধিরা সন্দেশখালি ১নম্বর বিডিও অফিসে বিস্তারিত জানিয়েছে। ঘটনাস্থলে সেচ দপ্তরের লোকজন গিয়েছে। নদী বাঁধের ডকঘাট মেরামতির কাজ শুরু হয়েছে।

Exit mobile version