Site icon Sambad Pratikhan

রাজ্যে রক্ত সঙ্কটে ব্লাড ব্যাঙ্ক গুলির পাশে দাঁড়াতে এগিয়ে এলো রিষড়া থানা

Advertisements

অনিমেষ মল্লিক, হুগলি:  করোনা ভাইরাসের জেরে গভীর রক্ত সঙ্কটে রাজ্যের প্রায় সবকটি ব্লাডব্যাঙ্ক গুলি।  আর এই রাজ্যবাপী লকডাউন এর জেরে বিভিন্ন ক্লাব, সংঘটন ও যে সমস্ত স্বেচ্ছাসেবী সংস্থা যারা রক্তদান শিবিরের আয়োজন করে থাকে, এই সময় তারাও রক্তদান শিবিরের আয়োজন করতে পারছেন না। তাই রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করেছিলেন রাজ্যের মানুষের জীবন বাঁচাতে রক্তদান করার জন্য। ইতিমধ্যেই আমরা কলকাতা পুলিশ সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিশেষ সতর্কতার মধ্যে দিয়ে রক্ত দান শিবিরের আয়োজন করতে দেখেছি, কিন্তু তা প্রয়োজনের তুলনায় অনেক কম।

গতকাল ৭ মে  রাজ্যে সরকারের নির্দেশিকা মেনে চন্দননগর পুলিশ কমিশনারেটের অন্তর্গত রিষড়া থানার পরিচালনায় রিষড়া রবীন্দ্র সংঘ জগদ্ধাত্রী পূজা প্রাঙ্গনে শুধুমাত্র পুলিশ কর্মী ও সিভিক ভলেন্টিয়ার মিলে মোট ৩০ জন রক্তদাতা এই মহৎ রক্তদান করেন।

এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন রিষড়া  থানার ও. সি  প্রবীর দত্ত, চন্দননগর পুলিশ কমিশনারেটের সি.পি ডঃ হুমায়ুন কবির, ডি. সি. পি চন্দননগর পুলিশ কমিশনারেটের আই. পি. এস ঈশানি  পাল, এ.সি.পি৩ মৌমিতা সেন, ডি.সি.পি হেড কোয়ার্টার আই.পি.এস  সুনীল গাঙ্গুলী, ডি.সি.পি চন্দননগর আই.পি.এস সায়ক দাস। উল্লেখ্য এদিন এই অনুষ্ঠান থেকে স্থানীয় দুঃস্থ মানুষদের হাতে সবজি ও রেশন সামগ্রী তুলেও দেওয়া হয় রিষড়া থানার পক্ষ থেকে।

Exit mobile version