Site icon Sambad Pratikhan

রেল ব্যবস্থাকে ঠিক রাখতে রেলকর্মীরা সচেষ্ট

Advertisements

নিজস্ব সংবাদদাতা, হুগলি:  সারা দেশে চলে করোনা রোগ প্রতিরোধে লক ডাউন। এই সময়ে সকল রকম যানবাহন চলাচলও রয়েছে বন্ধ। আমাদের দেশের অন্যতম প্রধান যাতায়াটের মাধ্যম রেল। লক ডাউন পরিস্থিতিতে সম্পূর্ণভাবে বন্ধ রেল পরিষেবা। এই অবস্থায় রেল লাইন গুলি ধীরে ধীরে ক্রমশই চলাচলের অযোগ্য যেন না হয়ে পড়ে তার জন্য ভারতীয় রেলের কর্মীরা সদা সচেষ্ট এই কঠিন পরিস্থিতিতে। লক ডাউন উঠে গেলে রেল চলাচলে সকল রকম প্রতিবন্ধকতা থেকে রক্ষা পেতেই তাঁদের এই প্রয়াস। সম্প্রতি হুগলিত জেলার শেওড়াফুলি-তারকেশ্বর শাখায়  ভারতীয় রেল দপ্তরের অধীন পূর্ব রেলের কর্মীদের এই প্রচেষ্টার ছবি ধরা পড়ল আমাদের প্রতিনিধির ক্যামরায়।

Exit mobile version