Site icon Sambad Pratikhan

আগ্নেয়াস্ত্রসহ ২ কুখ্যাত দুষ্কৃতী ও বেআইনি মদসহ ১ মাদক পাচারকারী গ্রেফতার

Advertisements

সৌমাভ মণ্ডল, বসিরহাট, উত্তর ২৪ পরগণা: বসিরহাট পুলিশ জেলার বসিরহাট থানার গুলাইচণ্ডী ফুটবল মাঠ থেকে দুই কুখ্যাত দুষ্কৃতী আনারুল গাজী ও আবু তালেব মণ্ডলকে গ্রেফতার করেছে। দুষ্কৃতীদের কাছ থেকে উদ্ধার হয়েছে গুলিভর্তি রিভলবার। পাশাপাশি ভারত-বাংলাদেশ সীমান্তের লবঙ্গ গ্রাম থেকে শিবু মৃধা নামক এক মাদক পাচারকারীকেও গ্রেফতার করেছে পুলিশ। তার কাছ থেকে উদ্ধার হয়েছে ৬০০ বোতল মদ। দুষ্কৃতীদের বিরুদ্ধে বসিরহাট সহ জেলার বিভিন্ন থানায় পুলিশের খাতায় একাধিক রাহাজানি, ছিনতাই, ডাকাতি ও সমাজবিরোধী কাজের অভিযোগ রয়েছে। পাশাপাশি শিবু মৃধার বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগ ও বে-আইনিভাবে মদ মজুদ করার অভিযোগও রয়েছে। শনিবার ভোরে বসিরহাটের পুলিশ সুপার কংকর প্রসাদ বাড়ুই, অতিরিক্ত পুলিশ সুপার চন্দন ঘোষ, বসিরহাট থানার আইসি প্রেমাশিষ চট্টরাজ ও বসিরহাটের এসডিপিও অভিজিৎ সিনহা মহাপাত্রের নেতৃত্বে গোপন সূত্রে খবর পেয়ে এই ধরপাকড়ের অভিযান চালানো হয়। দুই দুষ্কৃতী সহ মদ বিক্রেতা মোট তিনজনকে শনিবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়েছে।

Exit mobile version