Site icon Sambad Pratikhan

করোনা প্রতিরোধে জরুরী সভা রিষড়া পৌরসভায়

Advertisements

প্রবীর বোস, হুগলি: রিষড়া পৌরসভায় করোনা ভাইরাস রুখতে জরুরি বৈঠক হয়ে গেল পৌরসভার পুরপ্রধানের উপস্থিতিতে। এদিন এই বৈঠকে উপস্থিত ছিলেন। রিষড়া পৌরসভার পুরপ্রধান বিজয় সাগর মিশ্র, উপ প্রধান জাহিদ হাসান খান সহ পৌরসভার পৌর সদস্যরা, এছাড়াও উপস্থিত ছিলেন পৌরসভার স্বাস্থ্য  বিভাগের আধিকারিকেরা ও কর্মীরা। এদিন দুপুরে জরুরি বৈঠক ডাকার মূল বিষয় ছিল, এলাকায় দূরত্ব বজায় রাখা এবং বাইরে থেকে এলাকায় লোক যাতে ঢুকতে না পারে তার উপর নজরদারি বাড়ানোর কথা হয়েছে। এছাড়াও এদিন রিষড়া পৌরসভা এলাকায় বসানো হয়েছে বেলুনের সাহায্যে ক্যামেরার দ্বারা করোনা ভাইরাস রুখতে নজরদারি।

জানা গিয়েছে পৌরসভার এলাকায় বিভিন্ন জায়গায় জনগণ সঠিক ভাবে দূরত্ব বজায় রাখছেন কিনা বা কোথাও দোকান পাট খোলা আছে কি না এবং কোথাও অযথা ভীড় হচ্ছে কিনা তা নজরদারি রাখতেই রিষড়া পৌরসভার পক্ষ থেকে এই পদক্ষেপ গ্রহণ।

Exit mobile version