Site icon Sambad Pratikhan

প্রথম করানো পজেটিভ এবার মালদায়

Advertisements

রুহুল আলম, মালদা: প্রথম করানো পজেটিভ এবার মালদায়। সোমবার ওই ব্যক্তিকে স্থানান্তর করা হয় শিলিগুড়ি করানো হাসপাতালে। জানা গেছে, ওই ব্যক্তির নাম সন্তোষ মন্ডল (৪৯)। পেশায় শ্রমিক। পিতা গৌড় মন্ডল। তাঁর বাড়ি‌ মানিকচকের চৌকি মিরদাদপুরের নারীদিয়ারা এলাকায়। সম্প্রতি তিনি উত্তর ২৪ পরগণার বারাসাতে শ্রমিকের কাজ করতে গিয়েছিলেন। গত ২২ এপ্রিল ওই ব্যক্তি বারাসাত থেকে তার মানিকচকের বাড়িতে আসেন। এরপর মানিকচক কলেজের সরকারি কোয়ারেন্টাইন সেন্টারে যান। করোনা ভাইরাসের পরীক্ষার জন্য কোয়ারেন্টাইন সেন্টার থেকে তাঁদের লালারস সংগ্রহ করে র‍্যাপিড টেস্টের জন্য মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মালদায় প্রথমদিন ৪২০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছিল।

তাঁদের মধ্যে মানিকচকের ওই ব্যক্তির নমুনায় করোনা পজিটিভ কেস ধরা পড়ে, তবে এ বিষয়ে জেলা প্রশাসনের কোনও মন্তব্য পাওয়া যায়নি। জেলা প্রশাসন সাফ জানিয়েছে, করোনা সম্পর্কিত সমস্ত তথ্য নবান্ন থেকে দেওয়া হবে। এতদিন গ্রিন জোনের অন্তর্গত জেলাগুলির মধ্যে অন্যতম ছিল মালদা।

Exit mobile version