Site icon Sambad Pratikhan

থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের জন্য রক্তদান মহিলা পুলিশ অধিকারিকের

Advertisements

নিজস্ব সংবাদদাতা, হুগলি: থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের রক্তের প্রয়োজনে এগিয়ে এলেন এলেন শ্রীরামপুর মহিলা থানার অফিসার-ইন-চার্জ বর্ণালী গাঙ্গুলী। করোনার করল থাবা থেকে মুক্তি পেতে জারি করা সারা দেশে লক ডাউনের মধ্যে নিজের কর্মব্যস্ততার মধ্যেও কিছুটা সময় বার করে নিয়ে তিনি শ্রীরামপুর মহকুমার ওয়ালশ হাসপাতালে হাজির হয়ে স্বেচ্ছায় রক্ত দান করে নজির সৃষ্টি করলেন। সংবাদ প্রতিখনকে দেওয়া এক একান্ত সাক্ষাত্‍কারে বর্ণালী গাঙ্গুলী বলেন, বর্তমান সময়ে যখন সারা রাজ্যে স্বেচ্ছা রক্তদান শিবিরগুলি অনুষ্ঠিত হচ্ছে না, আর ঠিক এই সময়ে থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের যে পরিমাণ রক্তের প্রয়োজন তার কিছুটা হলেও অভাব দেখা দিয়েছে। তাই তিনি নিজেই উদ্যোগী হয়ে হাসপাতালে হাজির হয়ে রক্ত দান করে সমনজের ওই সকল অসহায় শিশুদের পাশে থাকতে ও তাঁদের সুস্থ হয়ে উঠতে কিছুটা চেষ্টা করলেন।

Exit mobile version