Site icon Sambad Pratikhan

চেন্নাইতে লক ডাউনের আটকে পড়া শ্রমিকদের পাশে সাংসদ মহুয়া মৈত্র

Advertisements

আশীষ প্রামানিক, করিমপুর, নদীয়া: ভিনরাজ্যে কাজ করতে গিয়ে লক ডাউনে আটকে পড়া এই রাজ্যের নদীয়া জেলার করিমপুরের ১২ জন শ্রমিকদের পাশে দাঁড়ালেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র। প্রসঙ্গত করিমপুরের এই ঠিকা শ্রমিকরা চেন্নাইতে কাজ করতে গিয়ে করোনার লক ডাউনে পড়ে আটকে যান, এবং খাবার না পেয়ে বড়ই অসুবিধার মধ্যে ছিলেন। তাদের এই অবস্থার কথা জানতে পেরে কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র উদ্যোগী হয়ে করিমপুরের বিডিও অনুপম চক্রবর্তীর মধ্যমে যোগাযোগ করেন চেন্নাই এর ওই এলাকার প্রশাসনের সঙ্গে। এর পরেই চেন্নাই এর স্থানীয় প্রশাসন স্থানীয় পুলিশের মাধ্যমে এই রাজ্যের ওই ১২ জন ঠিকা শ্রমিকদের জন্য উপযুক্ত খবরের ব্যবস্থা করেন। এই ঘটনায় খুশি ওই শ্রমিকেরা। তারা সাংসদ মহুয়া মৈত্রের এই উদ্যোগকে স্বাগত জানান ও ধন্যবাদ জানান সাংসদকে।

Exit mobile version