পিচ বার্নার্স এর ক্যাপ্টেন তীর্থঙ্কর দাসগুপ্ত ৪৭ রান এ অপরাজিত থাকেন। তীর্থঙ্কর দাশগুপ্ত ৪৭ রান এবং ২টি উইকেট নিয়ে ম্যান অফ দা ম্যাচ নির্বাচিত হন, অর্ডিন্যান্স ফ্যাক্টরি টীম এর রঞ্জিত দাস ৬৬ রান করে অউটস্টান্ডিং প্লেয়ার নির্বাচিত হন।অর্ডিন্যান্স ফ্যাক্টরি টিমের লাখবিন্দার সিংহ ১৯২ রান এবং ৩টি উইকেট নেবার জন্য ম্যান অফ দা সিরিজ এবং সর্বোচ্চ রান স্কোরার পুরস্কার পায়।
পিচ বার্নার্স টিমের নীলকান্ত মুখার্জী ৭টি উইকেট নিয়ে সেরা বোলার নির্বাচিত হন। এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে অর্ডিন্যান্স ফ্যাক্টরি, টাটা মোটরস এবং লার্নিং মেট এবং আয়োজক দল পিচ বার্নার্স।
