Site icon Sambad Pratikhan

হুগলি জেলায় দোল উত্‍সবে সামিল আপামর জনগণ

Advertisements

নিজস্ব সংবাদদাতা, হুগলি: আজ সবার রঙে রং মেলাতে হবে। ফাগুনের আনন্দে বসন্তের আহবানে আমাদের অন্যতম এক রঙিন উত্‍সব দোল উত্‍সব। ধোনী-গরিদ্র নির্বিশেষে সকল মানুষ রঙের এই উত্‍সবে সামিল হয়ে রাঙিয়ে তোলেন নিজেদের। প্রকৃতি নিজেকে রঙিন করে তোলার সঙ্গে সঙ্গে আমরাও রঙিন হয়ে উঠি এই বিশেষ দিনটিতে। আজ দোলের দিন দোল উত্‍সবে মেতে উঠে নিজেদের সাজিয়ে নিয়ে বসন্তের এই আনন্দের উত্‍সবকে স্বাগত জানতে দেখা গেল হুগলি জেলার নানান প্রান্তে। জেলাবাসী সকল ভেদাভেদ ভুলে একাত্ম হয়ে উঠেছিলেন এদিন প্রভাত থেকে জেলার নানা প্রান্তে। দোল উত্‍সব পালনের এইরকম কিছু ছবি ধরা পড়ল ।

ছবি -ফেসবুক

Exit mobile version