Site icon Sambad Pratikhan

সিএএ বিরোধী মৌন মিছিল তৃণমূলের

Advertisements

নিজস্ব সংবাদদাতা: মুর্শিদাবাদ: কেন্দ্রীয় সরকারের নয়া আইন সিএএ, এনপিআর-এর বিরোধিতায় ইতিমধ্যেই উত্তাল দেশের নানা প্রান্ত। পিছিয়ে নেই পশ্চিমবঙ্গও। এই আইনের তীব্র বিরোধিতায় ইতিমধ্যেই উঠেপড়ে লেগেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) মুর্শিদাবাদ জেলার ডোমকলে এক মৌন মিছিলের আয়োজন করেছিল ডোমকল টাউন তৃণমূল কংগ্রেস। এদিন এই মিছিলে উপস্থিত ছিলেন ডোমকল টাউন তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট কামরুজ্জামান, ডোমকল পুরসভার চেয়ারম্যান জাফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান কার্তিক চাকি, দলনেতা আলম খান, সংখ্যালঘু মাইনোরিটি সেলের সহ-সভাপতি আলি হোসেন, কার্যকরী সভাপতি জাহাঙ্গীর আলম সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিরা। এদিন এই মিছিল থেকে ‘বিজেপি হঠাও, দেশ বাঁচাও’ স্লোগান দেওয়া হয়। মিছিলে অংশ নেন তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা ছাড়াও বহু সাধারণ মানুষ।

Exit mobile version