Site icon Sambad Pratikhan

কানাইপুরে রাস্তার যানজট কাটাতে রাস্তায় পঞ্চায়েত প্রধান

Advertisements

প্রবীর বোস, হুগলি: কোন্নগরের কানাইপুরে বড়োবহেড়া এলাকায় নৈটি রোডের যানজট কাটাতে সোমবার সকালে ট্রাফিকের ভূমিকা পালন করতে দেখা গেল কানাইপুর গ্রাম পঞ্চায়েত প্রধান আচ্ছেলাল যাদবকে।বড়োবহেড়া  এলাকায় নতুন করে সংস্কার করা হচ্ছে রাস্তার পাশের নর্দমা, ফলে নিত্যদিন ব্যাপক যানজট সৃষ্টি হচ্ছে নৈটি রোডে। নিত্যদিন সমস্যায় পড়তে হচ্ছে মানুষকে। সেই কথা জানতে পেরে সোমবার সকালে রাস্তার যানজট কাটাতে নিজেই ট্রাফিক সামলাতে এবং স্থানীয় জনগণকে সচেতন করতে তার এদিনের এই ভূমিকা বলে জানালেন পঞ্চায়েত প্রধান আচ্ছেলাল যাদব।

Exit mobile version