সংস্থার সম্পাদক সুরজ কুন্ডু’র সংক্ষিপ্ত বক্তব্য মানুষের মন জয় করে নেয়। সহ সম্পাদিকা পিয়াশা কুন্ডু, সহ সভাপতি প্রদীপ্ত ব্যানার্জী এবং পরিচালক মন্ডলীর পক্ষে গোপা ব্যানার্জী, অনন্যা দাস, সুস্মিতা সামন্ত, দেব মাল্য মুখোপাধ্যায়, সঞ্চারী ভট্টাচার্য এবং সুস্মিতা দাসের আতিথেয়তা অন্যমাত্রা দান করে এদিনের অনুষ্ঠানটিকে।
সংগীতের মূর্চ্ছনায় উপস্থিত সকলের হৃদয় জয় করে নেন শুভ্রা চক্রবর্তী, রীতা বিশ্বাস, গোপা ব্যানার্জী, দীপ্তি রায় বিশ্বাস ও মিঠু চ্যাটার্জী। পূরবী রায়, সঞ্জয় কুন্ডু, অঙ্কিতা ঘোষ, সুস্মিতা দাস, পার্থসারথি কর, শুভ্র কান্তি দাস এবং শিশু বাচিক শিল্পী অদৃজা খাঁ’র কবিতা পাঠ সকলকে মুগ্ধ করে।
আলোনিকার পক্ষ থেকে সকল কবি এবং সাহিত্যিক জনকে সম্মাননা পত্র ও মেডেল প্রদান করা হয়। অনুষ্ঠানটি কে সঠিক ভাবে পরিচালনার সিংহভাগ কৃতিত্বের দাবিদার সোমনাথ দাস, অলকেশ দে, সৌম্য রায়, সোমা পান্থি। সমগ্র অনুস্থাংতির সঞ্চালন ছিলেন সভাপতি অসীম মজুমদার এবং মিঠু চ্যাটার্জী।

