Site icon Sambad Pratikhan

শ্বশুরবাড়ির অত্যাচারে মৃত যুবক -পথ অবরোধ স্থানীয় বাসিন্দাদের

Advertisements

প্রবীর বোস, হুগলি: বৈদ্যবাটি চৌমাথার কাছে বৈদ্যবাটি তারকেশ্বর রোডে মৃতদেহ রেখে অবরোধ করে মৃত যুবকের পরিজন ও এলাকাবাসী। বৈদ্যবাটি আদর্শনগরের বাসিন্দা ২ ৪বছরের সুব্রত রাহা বছর দেড়েক আগে বিয়ে করে। বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির সঙ্গে অশান্তি চলছিলো। অভিযোগ ওই যুবককে তাঁর স্ত্রী ও শ্বশুর বাড়ির লোকজন মারধোর করে সপ্তাহ খানেক আগে। পিজি হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল তাঁর মৃত্যু হয়। আজ মৃতদেহ এলাকায় নিয়ে এলে উত্তেজনা ছড়ায়, শুরু হয় অবরোধ। যুবকের শ্বশুর বাড়িতে চলে ভাঙচুর। খবর পেয়ে ঘটনাস্থলে আসে শেওড়াফুলি ফাঁড়ির পুলিশ। ঘটনাসূত্রে প্রকাশ বিয়ের পর থেকেই নানা কারণে সাংসারিক অশান্তি ছিল, মৃত যুবকের স্ত্রী কয়েক সপ্তাহ আগে বাপের বাড়ি চলে যায়। অভিযোগ শ্বশুর বাড়িতে ডেকে ওই যুবকের ওপর নানান শারীরিক অত্যাচার চালায় তাঁর স্ত্রীর বাড়ির লোকেরা। স্থানীয় মানুষদের দাবি অবিলম্বে গ্রেফতার করতে হবে দোষী সকলকেই।

Exit mobile version