Site icon Sambad Pratikhan

কল্পতরু মেলা ও উৎসবের উদ্বোধন

Advertisements

অভিজিত্‍ দাস, দুর্গাপুর: নতুন  বছরের  প্রথম  দিন  বুধবার  দূর্গাপুরে কল্পতরু উৎসব ও দূর্গাপুর সাংস্কৃতিক  মেলা শুরু হলো। এই কল্পতরু মেলা ও উৎসবের উদ্বোধন করলেন আসানসোল ও দূর্গাপুর দুই পুরনিগমের  দুই মেয়র জিতেন্দ্র  তেওয়ারি  ও দিলীপ অগস্থি, উপস্থিত ছিলেন দূর্গাপুর পুরনিগমের মেয়র পারিষদ সহ অন্যান্যরা। দূর্গাপুরের গ্যামন ব্রিজ লাগোয়া ময়দানে এই মেলা ও উৎসব চলবে আগামী ১০ জানুয়ারি পর্যন্ত। মেলায় ৪০০ এরও বেশি স্টল থাকছে। মেলার মাঠের নিরাপত্তার  জন্য আলাদা করে সি সি ক্যামেরা লাগানো ও তিনশোর মতো স্বেচ্ছাসেবক রাখা হয়েছে। আলাদা করে শৌচাগারের ব্যবস্থাও করা হয়েছে।

Exit mobile version