নেতৃত্ব দেন আইএনপিটির রাজ্য নেতৃত্ব তথা প্রাক্তন এমএলএ রঞ্জিত দেববর্মা। সকাল ৬টার আগেই আইএনপিটির কর্মী-সমর্থকরা মুঙ্গিয়াকামী বাজারে উপস্থিত হয়। পরে ৬টা নাগাদ আসাম-আগরতলা জাতীয় সড়কে অবরোধ করে। পূর্ব ঘোষিত কর্মসূচী হওয়ায় যান চলাচল ছিল সম্পূর্ণ বন্ধ। খোলেনি কোন দোকানপাট। বন্ধ ছিল সরকারী অফিসগুলিও। এদিকে আইএনপিটির ডাকা বন্ধকে নিয়ে যাতে কোন অঘটন না ঘটে তার জন্য আগে থেকেই আরক্ষা দপ্তর সজাগ ছিল। অবরোধকারীদের অনেক বলার পরও অবরোধ না তোলার তাদেরকে গ্রেপ্তার করে পুলিস। নিয়ে যায় মুঙ্গিয়াকামী দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে।
আইএনপিটির রাজ্য নেতৃত্ব তথা প্রাক্তন এমএলএ রঞ্জিত দেববর্মা জানান, নাগরিকত্ব সংশোধনী বিলের প্রত্যাহারের দাবিতে আমাদের বন্ধ। তিনি বলেন, এই বিল শুধু ত্রিপুরা বা উত্তর-পূর্বাঞ্চলের জন্যই নয়, গোটা দেশের জন্য ভয়ংকর। কারণ এটি চালু হলে বিদেশীরা সুযোগ পাবে। আর বঞ্চিত হবে প্রকৃত নাগরিক। অবিলম্বে এই বিল প্রত্যাহার করা হোক। অন্যথায় বন্ধ চলবে।

