তিনি আরও জানান তাঁদের কাজের কোনও পরিসীমা নেই, শুধুমাত্র পরিষেবা দেওয়াই নয়, কেন্দ্র ও রাজ্য সরকারের নানান প্রকল্পের কাজ তাদেরই করতে হয়। অথচ তাঁরা যে বেতন পান তা দৈনিক ন্যূনতম মজুরির থেকেও কম। তাঁরা এদিন সাংবাদিক সম্মেলনে জানান মুখ্যমন্ত্রী যদি তাদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক না করেন তবে তাঁরা শক্তিশালী আন্দোলোনের জন্য প্রস্তুত হচ্ছেন।
