Site icon Sambad Pratikhan

প্রকাশ হতে চলেছে ডাঃ সুজাতা চট্টোপাধ্যায়ের ‘ওয়েবস অফ ফরচুন’

Advertisements

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: প্রকাশনা জগতে ক্রমেই নিজের জায়গা পাকা করে নিয়েছে লিটেরোমা পাবলিশিং। প্রকাশনা দুনিয়ায় আজ এক উজ্জ্বল জোতিষ্ক লিটেরোমা। শুধুমাত্র প্রকাশনা নয়, নতুন লেখক, কবিদের উত্‍সাহিত করতে এবং লেখার জগতে তাঁদের স্থান করে দিচ্ছে আজ লিটেরোমা। ডাঃ. সুজাতা চট্টোপাধ্যায় এমনই একজন কবি যাঁর তৃতীয় কবিতার বই আজ (৮ ডিসেম্বর, ২০১৯) অনুষ্ঠানিক ভাবে প্রকাশ করতে চলেছে লিটেরোমা কলকাতার বিড়লা তারামন্ডলের সভাগৃহ থেকে সন্ধ্যা ৫-৩০ মিনিটে। আজকের এই বই প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকছেন নাসা খ্যাত প্রাক্তন বিজ্ঞানী ভাস্বতী রায়, বর্তমানে যিনি জঙ্গলমহলের অন্যতম পুরুলিয়ার প্রত্যন্ত গ্রামের শিশুদের উন্নতিতে কাজ করে চলেছেন। এই অনুষ্ঠানে বেশকিছু সামাজিক সংগঠনের পক্ষ থেকে তাদের প্রতিনিধিরা ও সমাজের বঞ্চিত শিশুদের উপস্থিত থাকার কথাও জানান লিটেরোমার প্রধান ঋত্বিকা বন্দ্যোপাধ্যায়।

Exit mobile version