মূলতঃ ওই জেলার বিশেষ কিছু বাছাই করা পুজোর মধ্যে আয়োজন করা হয়েছে এই আলোক সম্মান প্রতিযোগিতার, বলে জানালেন হাইলাইট নিউজ এক্সপ্রেসের কর্ণধার ইন্দ্রাণী সেনগুপ্ত। তিনি আরও জানলেন তাঁদের এই বছরের প্রতিযোগিতায় সেরা পুজোগুলিকে বেছে নেওয়ার দায়িত্বে আছেন প্রখ্যাত দুই সাংবাদিক অশোক সেনগুপ্ত ও দিব্যেন্দু ঘোষ, এছাড়াও থাকছেন নৃত্যশিল্পী ইন্দ্রাণী গাঙ্গুলী, অ্যাথলিট প্রবীর সরকার এবং ফ্যাশন ডিজাইনার প্রমিত মুখোপাধ্যায়। আগামী ২৮ অক্টোবর, ২০১৯ এই বছরের সেরা বিশ্ব সম্প্রীতি আলোক সম্মান সেরাদের বেছে নেওয়া হবে বলেও তিনি জানান।
আগামী ১৫ নভেম্বর গুণীজন সম্বর্ধনা ও সেরা পুজোগুলিকে সম্মাননা প্রদান করা হবে মধ্যমগ্রাম নজরুল শতবার্ষিকী সদনে বলে হাইলাইট নিউজ এক্সপ্রেসের কর্ণধার ইন্দ্রাণী সেনগুপ্ত জানলেন। এই বছর এই বিশ্ব সম্প্রীতি আলোক সম্মানের গর্বিত গণমাধ্যম সহযোগী হিসাবে থাকছে সংবাদ প্রতিখন।
