বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্দীপন মাইতির সুললিত কন্ঠে বিদ্যাসাগরকে স্মরণ করে সঙ্গীত ও তাঁর নেতৃত্বে বিদ্যালয়ের ছোট্ট ছোট্ট ছাত্র-ছাত্রীদের পরিবেশনায় গান, আবৃত্তির মধ্য দিয়ে এই বিদ্যালয় পালন করল এদিনের বিদ্যাসাগর স্মরণ।
শিশুদের সামনে গানে ও কথায় বিদ্যাসাগরকে নিয়ে অসাধারণ বক্তব্য রাখেন পরিবেশবিদ অমিতাভ বন্দ্যোপাধ্যায়।
এদিন পশ্চিম মেদিনীপুরের অপর এক প্রাথমিক বিদ্যালয় কিসমত্ দেওয়ানচক ভবানন্দ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিত্ জানার অসামান্য পরিচালনায় বিদ্যালয়ের শিশুরা ও শিক্ষকরা পালন করল নারী শিক্ষার পথিকৃত্ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মের দ্বি-শত বর্ষ পালনের অনুষ্ঠানের।
এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিদ্যাসাগরের স্মরণে বৃক্ষ রোপণ করে সমাগত সকল অতিথিদের তাঁর প্রাঞ্জল ভাষণে সকলের কাছে বর্তমান সময়ে বিদ্যাসাগরের গুরুত্ব পর্যালোচনা করেন পরিবেশবিদ অমিতাভ বন্দ্যোপাধ্যায়।
