Site icon Sambad Pratikhan

বারুদে ফুলের গন্ধ

Advertisements

সঞ্জয় মুখোপাধ্যায়, কলকাতাঃ মুক্তি পেতে চলেছে নাড়ু গোপাল মণ্ডল পরিচালিত ছায়াছবি ‘বারুদে ফুলের গন্ধ’। এই উপলক্ষে কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে ছবির সম্পর্কে জানলেন ছবির কল-কুশলীবৃন্দরা। প্রসঙ্গত সামাজিক পটভূমিকার এই ছবিটির প্রযোজনা করছেন শ্রী শ্রী ওঁ নরসিংহ জিউ প্রোডাকশন। সঙ্গীত পরিচালনা অরূপ-প্রণয় জুটি। ছবিতে গান গেয়েছেন কুমার শানু, অনীক ধর, মোহনা গাঙ্গুলী ও পৃথা কুণ্ডু। কার্যনির্বাহী প্রযোজক স্বপন পাখিরা। কাহিনী-চিত্রনাট্য ও পরিচালনা নাড়ু গোপাল মণ্ডল। (নিজস্ব চিত্র)

 

Exit mobile version