এবছর এই মেলায় পার্টনার দেশ হিসাবে অংশ নিচ্ছে বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কা। ফিচার কান্ট্রি হিসাবে উপস্থিত আছে থাইল্যান্ড ও বাহরিন। এছাড়াও চীন, ভুটান, মালেয়শিয়া, সিংগাপুর সহ মোট ১৪টি দেশ অংশ নিচ্ছে এই ভ্রমণ মেলায়। সারা ভারত থেকে ২৫টি সরকারী পর্যটন সংস্থাও হাজির তাঁদের রাজ্যের পর্যটনের হাল-হদিস জানাতে।
দেশী-বিদেশী সরকারী ও বেসরকারী পর্যটন সংস্থা নিয়ে এই বছর প্রায় ৪৪০টি পর্যটন সংস্থার অংশগ্রহণে প্রথম দিন থেকেই রীতিমত জমজমাট টিটিএফ। মেলা চলবে আগামী ১৪ জুলাই পর্যন্ত। (ছবি স্বরূপম চক্রবর্তী)

