আজকের এই প্রতিবাদ মিছিল সম্পর্কে সংবাদ প্রতিখনকে দেওয়া এক একান্ত সাক্ষাত্কারে অগ্নিমিত্রা পাল বলেন, তাঁরা চান টালিগঞ্জের সিনেমা শিল্প তাঁর সুদিন ফিরে পাক। তিনি বলেন টলিউডের সিনেমা শিল্প এই মূহুর্তে একটি বিশেষ রাজনৈতিক দলের অঙ্গুলি হেলনে নানা দুর্নীতির মধ্যে চলছে।
অগ্নিমিত্রা পাল দাবী করেন শিল্পী থেকে শুরু করে সকল কলা-কুশলীরা যদি ওই রাজনৈতিক দলটির বিশেষ কিছু মানুষদের কমিশন না দেন তাহলে তাঁরা তাঁদের প্রাপ্য পারিশ্রমিক থেকে বঞ্চিত হচ্ছেন, আর এই ধারাই চলে আসছে বর্তমানে। যাঁর ফলে বহু নতুন পরিচালক, অভিনেতা-অভিনেত্রী উঠে আসতে সক্ষম হচ্ছেন না টলিউডে।

