ভারতের মহাবোধি সোসাইটির ডঃ এম মেধাঙ্কর থেরো এবং রহড়ার আরকেএমভিসি কলেজের অধ্যক্ষ স্বামী কমলস্থানানন্দ বলেন, স্বামী বিবেকানন্দ হিন্দু ধর্মের আধ্যাত্মিক নেতা। তাঁর জীবনে ভগবান বুদ্ধের গভীর প্রভাব ছিল। উভয়েই অহিংসা, কর্মবাদ, নৈতিক মূল্যবোধ এবং মুক্ত চিন্তায় বিশ্বাসী ছিলেন। ভারত ছাড়াও, ভিয়েতনাম, মঙ্গোলিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, কাম্বোডিয়া, ইন্দোনেশিয়া, লাওস, ফিলিপিন্স এবং মায়ানমারের শিক্ষাবিদরা এই আলোচনাচক্রে উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে ওড়িশা রাজ্য মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডঃ শ্রীকান্ত মহাপাত্র, হায়দরাবাদের ইংলিশ অ্যান্ড ফরেন ল্যাঙ্গুয়েজেস ইউনিভার্সিটির অধ্যাপক কে সি বড়াল, ইনস্টিটিউটের চেয়ারম্যান ডঃ সুজিত কে ঘোষ, কার্যনির্বাহী অধিকর্তা ডঃ জি মহেশ্বরী সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। (ছবি-সৌজন্যে পি.আই.বি.)
বিবেকানন্দের জীবনে বুদ্ধের প্রভাব অনেকটাই

Advertisements
