মঙ্গলপ্রদীপ জ্বালিয়ে এদিন এই মেলার শুভ সূচনায় উপস্থিত ছিলেন ফেয়ারফেস্ট মিডিয়ার প্রধান কর্ণধার সঞ্জীব আগরওয়াল, উপস্থিত ছিলেন নিউ দিল্লির ট্যুরিজম অথরিটি অফ থাইল্যান্ড এর ডিরেক্টর, কনসাল জেনারেল, রয়াল থাই কনসালেট জেনারেল স্বেয়া সানটিপিটাকস এবং অ্যাশোসিয়েশন অফ ডোমেস্টিক ট্যুর অপারেটরস অফ ইন্ডিয়া এর পশ্চিমবঙ্গ শাখার সভাপতি দেবজিত দত্ত। মূলত গরমের সময়ে মানুষের বেড়াতে যাবার যে উত্সাহ ও উদ্দীপনা থাকে তাকেই উস্কে দিতে এই সময়ে পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত সকলের মধ্যে মেলবন্ধন ঘটাতে এবং সরাসরি ক্রেতাদের সঙ্গে বিভিন্ন পর্যটন স্থলগুলির বিপননের জন্যই এই গ্রীষ্ম কালীন ভ্রমণ মেলার আয়োজন বলে জানালেন ফেয়ারফেস্ট মিডিয়ার কর্ণধার সঞ্জীব আগরওয়াল। তিনি এদিন আরও আশা প্রকাশ করেন আগামীতে এই গ্রীষ্ম-কালীন ভ্রমণ মেলা আকারে ও কলেবরে আরও বৃদ্ধি পাবে এবং সকল ভ্রমণ পিপাসুদের গরমের ছুটিতে তাদের সঠিক গন্তব্য নির্বাচন করতে সাহায্য করবে। মেলা চলবে আগামী ২৪ ফেব্রুয়ারী, ২০১৯ পর্যন্ত। (ছবি- স্বরূপম ও দিপান্বীতা)
গ্রীষ্মকালীন ভ্রমণ মেলায় মেতে উঠেছে তিলোত্তমা
Advertisements
