আগামী বছর ২০১৯ সংগীতগুরু সলিলচন্দ্র ঘোষের জন্মের শতবর্ষ। জেলা তথা সারা বাংলার অন্যতম সঙ্গীত ব্যক্তিত্ব সলিলচন্দ্রের জন্মের শতবার্ষিকীকে স্মরণ করে রাখতে সংগীতগুরু সলিলচন্দ্র ঘোষ শতবর্ষ উদযাপন কমিটি আয়োজন করেছিল এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের এদিন সকালে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী ডাঃ শ্রীকুমার চট্টোপাধ্যায় ও বিশিষ্ট নৃত্য বিশারদ তথা নৃত্যগুরু নরেশকুমার। এছাড়াও উপস্থিত ছিলেন রবীন্দ্র সঙ্গীত শিল্পী সলিলচন্দ্রের সুযোগ্যা শিষ্যা কুমকুম ভট্টাচার্য্য, বাণী চ্যাটার্জী ও অনিতা সরকার; সলিলচন্দ্রের সুযোগ্য শিষ্য প্রিয়ব্রত নন্দ, সলিলচন্দ্র ঘোষ শতবর্ষ উদযাপন কমিটির সহ সভাপতি ডাঃ দীপ্তেন চট্টোপাধ্যায়, কানু চৌধুরী ও সলিলচন্দ্র ঘোষ শতবর্ষ উদযাপন কমিটির সভাপতি ফরাসী সাহিত্যের বিশেষ ব্যক্তিত্ব সলিলচন্দ্র ঘোষের ভাতুষ্পুত্রী বাসবী পাল, সুরেন্দ্রনাথ বিদ্যানিকেতনের প্রাক্তন প্রধান শিক্ষক ও সাপ্তাহিক সত্যলোক পত্রিকার সম্পাদক কৃষ্ণচন্দ্র ভড় এবং বিশিষ্ট ব্যক্তিত্ব তথা বৈদ্যবাটি-শেওড়াফুলি অঞ্চলের সংস্কৃতির বিকাশে যাঁর অবদান এই মূহুর্তে অপরিসীম সেই নরেন চট্টোপাধ্যায়।
সঙ্গীতগুরু সলিলচন্দ্র ঘোষের বর্ষব্যাপী জন্মশতবার্ষিকী অনুষ্ঠানের শুভ সূচনা
Advertisements
