Site icon Sambad Pratikhan

আগামী ১৪ই ডিসেম্বর কোচবিহারে পোস্ট অফিস পাসপোর্ট সেবাকেন্দ্র খুলছে

Advertisements

নিজস্ব সংবাদদাতাঃ আগামী ১৪ই ডিসেম্বর (শুক্রবার) কোচবিহারের মুখ্য ডাকঘরে পোস্ট অফিস পাসপোর্ট সেবাকেন্দ্র (পিওপিএসকে) আনুষ্ঠানিকভাবে চালু করা হবে। প্রথমদিকে, ১৩ই ডিসেম্বর ও ১৪ই ডিসেম্বর, সকাল ১০টা থেকে ৫ জন ও ১০ জন আবেদনকারীকে যথাক্রমে সাক্ষাৎকারের জন্য ডাকা হবে। তারপর ১৭ই ডিসেম্বর (সোমবার) থেকে রোজ সকাল ১০টা থেকে ৪০ জন করে আবেদনকারীকে সাক্ষাৎকারে ডাকা হবে। আগামী ১০ তারিখ দুপুর সাড়ে তিনটে থেকে http://www.passportindia.gov.in ওয়েবসাইটে অ্যাপয়েন্টমেন্টের জন্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। পাসপোর্টের আবেদনকারীদের অনলাইন মাধ্যমে পাসপোর্ট ফি জমা দিতে হবে। আবেদনকারীদের সাক্ষাৎকারের দিন অনলাইন অ্যাপ্লিকেশন রেফারেন্স নম্বর (এআরএন) সহ অন্যান্য জরুরি নথি যেমন – পরিচয়পত্র, ঠিকানা ও জন্ম তারিখের প্রমাণপত্র (আসল ও স্বপ্রত্যয়িত ফোটোকপি) নিয়ে যেতে হবে। প্রয়োজনীয় নথি সংক্রান্ত সব তথ্য http://www.passportindia.gov.in ওয়েবসাইটে পাওয়া যাবে। (ছবি সৌজন্যে ভারতীয় ডাক বিভাগ)

Exit mobile version