Site icon Sambad Pratikhan

সেজে উঠছে গঙ্গারামপুর স্টেডিয়াম

Advertisements

পল মৈত্র, দক্ষিন দিনাজপুর, নিজস্ব চিত্র: গঙ্গারামপুর পৌরসভার উদ্যোগে সাজানো হচ্ছে স্টেডিয়াম। এজন্য রাজ্য সরকারের তরফে ২ কোটি ৬৩ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে। জুন মাসে কাজের শিলান্যাস হয়। শিলান্যাস অনুষ্ঠানে ছিলেন দক্ষিণ দিনাজপুরের জেলাশাসক সহ অন্য অতিথিরা। এরপর কাজ শুরু হয়। পৌরসভার দাবি চলতি বছরেই শেষ হয়ে যাবে স্টেডিয়ামের কাজ। স্টেডিয়ামের পাশাপাশি হবে গেস্টরুম। এছাড়া যে সমস্ত খেলোয়াড়রা বাইরে থেকে খেলতে আসবে তাদের জন্য ড্রেসিং রুম তৈরি হবে। দক্ষিণ দিনাজপুর সাইক্লিং অ্যাসোসিয়েশনের সদস্য দীপা কর্মকার জানান, গঙ্গারামপুর স্টেডিয়াম সাজানোর জন্য প্রশাসন যে উদ্যোগ নিয়েছেন তাতে তিনি খুশি। কিন্তু প্রশাসনের কাছে স্টেডিয়ামে সাইক্লিংয়ের জন্য একটি ট্র্যাক তৈরির অনুরোধ করেন তিনি। পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র বলেন, “গঙ্গারামপুর স্টেডিয়ামকে সাজানোর জন্য ২ কোটি ৬৩ লাখ টাকা বরাদ্দ করেছে এই সরকার। সেই কারণে আমরা কাজ শুরু করেছি। আশা করি খুব তাড়াতাড়ি কাজ শেষ হবে।”

Exit mobile version