Site icon Sambad Pratikhan

বেঙ্গল টুরিজম ফেস্ট

Advertisements

উত্‍সবের মরশুম আসতে চলেছে। এর সঙ্গে সঙ্গে ভ্রমণ পিপাসু বাঙ্গালীও তৈরি হচ্ছে আগামী উত্‍সবে তাদের পায়ের তলার সরষের অমোঘ আকর্ষণে সাড়া দিতে। কদিন পরেই শুরু হয়ে যাবে ট্রেনের সিট সংরক্ষণ। তাই এই সময়েই কলকাতায় পর্যটনের নানান পসরা নিয়ে বসছে বা বসতে চলেছে অনেকগুলি পর্যটন মেলা। আগামী ৮ জুন কলকাতার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গের ভ্রমণ পরিষেবা প্রদানকারী বেসরকারি সংস্থাগুলির অন্যতম এক সংগঠন অ্যাসোশিয়েশন অফ টুরিজম সার্ভিস প্রভাইডার অফ বেঙ্গলের আয়োজনে বেঙ্গল টুরিজম ফেস্ট, ২০১৮। এই মেলা চলবে ১০ জুন পর্যন্ত।

Exit mobile version