জীবন বাবু বললেন প্রথম দিকে পুজো করতেন জীতেন গঙ্গোপাধ্যায় ও রামধর্মা মুখোপাধ্যায়। আর সবটা আয়োজন করতেন ফণীভূষণ চক্রবর্তী, শিবরাম সেন, বলরাম সেন, লক্ষ্মীকান্ত ও তারাপদ ঘোষ। তিনি আরোও বললেন যে কাঁধে করে তখন বেশিরভাগ ঠাকুর বিসর্জন হতো, ব্যাতিক্রম ছিলোনা এ পুজোও। তবে কাদা হলে তখন গরুর গাড়ীতে করে বিসর্জন করা হয়েছে। লোকমুখে পরিচিত হালদার পাড়ার এই দুর্গাপুজো নিরবিচ্ছিন্ন ভাবে শুরু থেকে হয়ে আসছে। আর এই পুজো এখন গ্রামের অন্যতম দুর্গাপুজো ডেস্টিনেশনে পরিণত হয়েছে।
