Site icon Sambad Pratikhan

এবার বাঙালিয়ানায় নরবলি দুর্গাপুজোয়

Advertisements

নিজস্ব সংবাদদাতা: বাংলার ঐতিহ্য, কৃষ্টি, সংস্কৃতি এবং রীতি-নীতির অপরূপ মেলবন্ধনের স্বাক্ষর আজও বহন করে চলেছে আমাদের বাংলার অন্যতম প্রধান উত্‍সব দুর্গাপুজো। যদিও বর্তমানের আধুনিকতার সঙ্গে তাল মেলাতে গিয়ে এই উত্‍সবের লোকদেখানো জৌলুস বেড়েছে কিন্তু কিছুটা হলেও তাল কেটেছে দেবীর আরাধনয়।

এখনও কিন্তু দেবী দুর্গাকে সকল রীতি-নীতি, নিয়ম-কানুন মেনে পুজো করে চলেছে বাংলার সেই সকল আদি পরিবার। যাঁদের কাছে এখনও তাঁদের পরিবারের ঐতিহ্য, কৃষ্টি, সংস্কৃতি এবং রীতি-নীতি বজায় রাখাই মূল উদ্দেশ্য।

আজও এই বাংলার তত্‍কালীন প্রাচীন জমিদার কিংবা রাজবাড়ির পুজোগুলির পুজোয় দেখা মেলে দেবী দুর্গার আবাহন থেকে বিসর্জনের সময় পর্যন্ত নানা অজানা ঘটনা, একেক পরিবারের এক এক রকম নিয়ম, রীতি-নীতি। আজও বারোয়ারী পুজোর ভিড়ে নিজেদের গা ভাসিয়ে দিতে চান না বাংলার এই সকল পারিবারিক পুজোগুলি। আর এই সকল পুজোগুলিই ঘিরে শোনা যায় নানান কিংবদন্তী ও জনশ্রুতি। কোনও বাড়িতে আজও দেবীর আরাধনায় ছাগবলি বা মহিষবলি বাধ্যতামূলক, আবার কোথাও বা দেবীকে উত্‍সর্গ করা হয় চালকুমড়ো বলির মধ্য দিয়ে।

আবার জনশ্রুতি অনুযায়ী এই বাংলাতেই দেবী দুর্গার পুজোয় নরবলি দিয়ে দেবীকে তুষ্ট করার প্রথা চালু ছিল। এই রকম নরবলির প্রথা চালু ছিল এই বাংলার মেদিনীপুর জেলার অন্যতম প্রাচীন মঙ্গলাপোতা রাজবাড়ির পুজোয়। এই সকল বিষয়ে জানতে হলে অবশ্যই চোখ রাখতেই হবে আগামীকাল অর্থাত্‍ ১১ সেপ্টেম্বর রবিবার সকাল ১০ টায় আপনার বাড়ির টেলিভিশন সেটের TV9 বাংলা চ্যানেলের বাঙালিয়ানায অনুষ্ঠানে।

Exit mobile version