Site icon Sambad Pratikhan

দক্ষিনের ‘সব্যসাচী’ কন্যা আদি স্বরূপা

Advertisements

মিমি গুহ: মহাভারতের তৃতীয় পান্ডব অর্জুন ছিলেন সব্যসাচী, দুই হাতেই তিনি সমান দক্ষতায় তীর নিক্ষেপ করতে পারতেন। এই কাহিনী আমরা কম বেশি সবাই জানি। কিন্তু বাস্তব জীবনেও এরকম সব্যসাচীর দেখা পাওয়া গেল ভারতের দক্ষিনের রাজ্য কর্ণাটকে। ১৭ বছরের মেয়ে আদি স্বরূপা,  যে দুই হাতে দুটি ভাষা একই সময় লিখতে পারে। ইংরেজিতে যাকে বলে ambidextrous।

ম্যাঙ্গালোর নিবাসী এই বিরল প্রতিভার অধিকারিণী এই বালিকা একই সময় সমান দক্ষতায় দুই হাতে দুটি ভাষা-ইংরেজি ও কন্নর লিখতে পারে। শুধু লেখা বললে কম বলা হবে একটা দুটো না বরং ১১ রকম স্টাইলে লিখতে পারে। বলিউড সিনেমায় ডাঃ ভীরু সাহসত্রাবুদ্ধি চরিত্রে অভিনয় করা চরিত্রাভিনেতা বোমান ইরানিকেক আমরা সিনেমার পর্দায় দেখতে পেয়েছিলাম ঠিকএইভাবে দুই হাতে দুটি ভাষায় লিখতে। বহুমুখী প্রতিভার অধিকারিনী আদি স্বরূপা সব্যসাচী হওয়ার পাশাপাশি ইয়াকসাগনা(yakshagana) নামক লোকশিল্পে পারদর্শিনী।

এছাড়াও বীট বক্সিং, মিউজিক, গিটার, মিমিক্রি তার অন্যতম ভালো লাগা । সেই দিন আর বেশী দূরে নেই যেদিন আদি স্বরূপা নিজের নামটি গিনিস ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডে খোদাই করে নেবেই। এতদিন পর্যন্ত এই কৃতিত্বর মেডেলটি ছিল পাকিস্তানের ইয়াসির জানের ঝুলিতে। ২০১৭ সালে ইয়াসির এই সন্মান অর্জন করেছিলেন।

Exit mobile version