অভিজিৎ হাজরা, আমতা, হাওড়া: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর উদ্যোগে পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর রাজ্যের সার্বিক খেলাধুলার উন্নয়নের লক্ষ্যে এবং সমস্ত মানুষের মধ্যে সম্প্রীতির সম্পর্ককে আরও সুদৃঢ় করার জন্য ‘ খেলা হবে দিবস’ পালিত হল। সরকারি এই ‘খেলা হবে দিবস’ কে সামনে রেখে আমতা ২ নং ব্লক যুব কল্যাণ ও ক্রীড়া বিভাগের ব্যবস্থাপনায় আমতা ২ নং পঞ্চায়েত সমিতির সহযোগিতায় আমতা ২ নং ব্লকের বেতাই জয়ন্তী অ্যাথলেটিক ফুটবল মাঠে প্রর্দশনী ফুটবল খেলা অনুষ্ঠিত হল। এই খেলায় অংশগ্রহণ করে আমতা ২ নং ব্লকের অন্তর্গত আমতা থানা একাদশ ও জয়পুর থানা একাদশ। ফুটবলে শট করে প্রর্দশনী ফুটবল খেলার সূচনা করেন আমতা কেন্দ্রের বিধায়ক সুকান্ত পাল। উপস্থিত ছিলেন আমতা ২ নং ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক মাসুদুর রহমান, আমতা ২ নং ব্লক যুব কল্যাণ আধিকারিক শেখর বর্মণ, আমতা ২ নং পঞ্চায়েত সমিতির সহ সভাপতি দেলুয়ার হোসেন মিদ্দে, আমতা ২ নং পঞ্চায়েত সমিতির শিক্ষা -সংস্কৃতি ও ক্রীড়া কর্মাধ্যক্ষ স্বপন দে,নওপাড়া গ্ৰাম পঞ্চায়েতের প্রধান রিম্পা ভুঁইয়া, উপপ্রধান শঙ্কর জানা, আমতা -জয়পুর থানা এ্যাসোসিয়েশন এর সভাপতি যতন সাউ প্রমূখ ব্যক্তিবর্গ। প্রর্দশনী ফুটবল খেলার শেষে বিজয়ী জয়পুর থানা একাদশ ও বিজিত আমতা থানা একাদশ এর খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন আমতা কেন্দ্রের বিধায়ক সুকান্ত পাল।