সঠিক ফুটওয়্যার নির্ণয় করুন: বর্ষায় ছোট খাটো পার্টি হোক বা নিত্যদিনের কর্পোরেট অফিস সব থেকে যে সমস্যা নিয়ে বেগ পেতে হয় তা হলো ফুটওয়্যার। এক কাদা জলের সমস্যা প্লাস ভিজে যাওয়ার ভয়। কিন্তু এখন খুব ভালো ভালো ব্রান্ডের সহজলভ্য বর্ষার উপযোগী ফ্যাশনাবল ফুটওয়্যার পাওয়া যায়। জেলি সু বা ক্রকস ব্যবহার করতে পারেন। নিয়ন কালার খুব ট্রেন্ডি।
ফ্যাব্রিক নির্বাচন: এই সময় লিনেন, শিফন, বা কটনের ব্যবহার খুব আরাম দায়ক। সহজেই বৃষ্টির জলে ভিজলেও সহজেই শুকিয়ে যায়। মেয়েদের জন্য পালাজো, স্ট্রেট প্যান্ট, স্কার্ট খুব ট্রেন্ডি। আবার ছেলেদের ক্ষেত্রে ক্যাপ্রি, শর্টস, খুব সুবিধাজনক
রং নির্বাচন: Colours are the smile of nature. বর্ষায় পোশাক নির্বাচনের সময় রঙের বিষয়ে সচেতন হওয়া জরুরি।সব থেকে আকর্ষণীয় রং হলো হলুদ, সবুজ, লাল, নীল বা নিয়ন রং। হাল্কা রং খুব একটা ভালো লাগে না, তবে যারা বোল্ড রং ভালোবাসেন না তারা বেজ কালার ট্রাই করতে পারেন। সবশেষে বলি চুটিয়ে বর্ষা উপভোগ করুন।
