Site icon Sambad Pratikhan

কবিতার মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা

Advertisements

এম রহমান, হুগলি: সাম্প্রতিক কালের এক সম্প্রদায়ের মহিলাদের পোশাক বিতর্কে কিছুইটা হলেও সর্গল্ক পড়ে গিয়েছে দেশ জুড়ে। আর ঠিক এই মূহুর্তে সকল বিতর্কে ইতি টানতে বেশ কিছু শুভবুদ্ধিসম্পন্ন মানুষ স্বত্তপ্রণোদিত হয়ে এগিয়ে এসে সাধারণ মানুষকে সচেতনতার বার্তা দিতে চলেছেন। এমনিই একজন হুগলী জেলার জলামাদুল মাদ্রাসা পাড়া জহর স্পোটিং ক্লাবের সেক্রেটারি ইয়াসিন মোল্লা। সাধারণের উদ্দেশ্যে তিনি এই সময়ে যত পাত নিয়ে হিংসা, বিদ্বেষ দূর করে মানব ধর্মইজে সেরা ধর্ম সেটাই প্রচার করে চলেছেন। তাঁর কলমে উঠে এসেছে সেই কথাই-


হিন্দুদের ঘৃণা করতে কোরানে বলেনি,
মুসলিমদের ঘৃণা করতে রাম শেখায়নি,
ভাত-কাপড়ের কোন ধর্ম হয় না,
রক্তের কোন জাত হয়না,
যেখানে আমরা সবাই মানুষ-
সেখানে কেউ বলে হিন্দুরা বিপদে আছে,
আবার কেউ বলে মুসলিমরা বিপদে আছে।
একবার ধর্মের চশমাটা খুলে দেখো
আমাদের দেশটাই বিপদে আছে।

Exit mobile version