Site icon Sambad Pratikhan

কলকাতায় জমজমাট ফ্যাশন শোতে অংশ নিল সমকামীরা

Advertisements

সায়ন দত্ত, কলকাতা: সম্প্রতি কলকাতায় অনুষ্ঠিত হল আইওনিক ফ্যাশন অ্যাকাডেমির আয়োজনে এক অনন্য সাধারণ ফ্যাশন শো। আইওনিক ফ্যাশন অ্যাকাডেমির তৃতীয় বর্ষের এই ফ্যাশন শো, আর্টিলিয়ার-২১’র মুখ্য আকর্ষণ ছিল সাতজন সমকামী মডেলের অংশগ্রহণ।

এই প্রসঙ্গে আইওনিক ফ্যাশন অ্যাকাডেমির ডিরেক্টর আসিফ ইকবাল হাসান বলেন আমাদের সমাজে সমকামীরাও যে ব্রাত্য নন সেই বার্তাই আমরা দিতে চেয়েছি।

এদিনের এই অনুষ্ঠানে বিশেষ গেস্ট অফ ওনার জানান হয় প্রগতি বাংলার প্রতিষ্ঠাতা ডঃ অরিজিত্‍ কুমার নিয়োগীকে। তিনি বলেন এই ফ্যাশন শোতে অংশ নেওয়া সকলকে অনেক অভিনন্দন। অ্যাকাডেমির ছাত্র-ছাত্রীদের ডিজাইন করা অভিনব পোশাকে নতুন পুরোনো মডেলদের অংশগ্রহণে জমজমাট হয়ে উঠেছিল এদিনের সন্ধ্যা।

সমগ্র অনুষ্ঠানটিকে সুচারুভবে সঞ্চালন করেন সপ্তমী ব্যানার্জী।

Exit mobile version